গাজীপুরের পূবাইল থানায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর মহানগরীর ত্রৈমাসিক তারবিয়তী সফর অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াত,সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলী প্রশিক্ষণ এই তিন লক্ষে আয়োজিত ২৭-২৯জুন’২৫ ইং তিনদিনব্যাপি এ সফরে সর্বশেষ হেদায়াতী বক্তব্য পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
উক্ত তারবিয়তী সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাও:মোশাররফ হোসেন লাবীব, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, গাজীপুর মহানগরীর সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ।
এসময় বিশেষ আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক হাফেজ কারী নিজামুদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাও:মোহাম্মদুল্লাহ প্রমূখ।
সফরে বিষয়ভিত্তিক আলোচনা,গ্রুপ আলোচনা,নামাজের আমলী মশক,ইজতেমায়ী দাওয়াত ও খুসুসী দাওয়াত ও স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মসূচী পালিত হয়।
গাজীপুরের পূবাইলে যুব মজলিস গাজীপুর মহানগরীর তারবিয়তী সফর অনুষ্ঠিত
৬০৮