সদস্য হোন
সদস্য হোন

ফরিদপুরের মধুখালীতে ব্যাপক গণসংযোগ করলেন মুফতি শারাফাত হুসাইন

by arif

মধুখালী (ফরিদপুর), ১৭ জুন ২০২৫ —
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইনের নেতৃত্বে দুই দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬ জুন) ও আজ মঙ্গলবার (১৭ জুন) ফরিদপুর জেলার মধুখালী থানার মাছকান্দি, ব্রাহ্মণকান্দা, কাজীর রাস্তা বাজার, দিঘুলিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁরা শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক মনোনীত প্রার্থীকে স্বাগত জানান এবং ইসলামপন্থীদের নেতৃত্বে একটি ন্যায়ের সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন এলাকায় জনগণ রিকশা মার্কার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে উঠেন—
“নতুন বাংলাদেশের ভোট, ইসলামের পক্ষে হোক!”
গণসংযোগে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কামরুজ্জামান, মধুখালী থানা শাখার সহসভাপতি কবির বিন সাঈদসহ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের নেতাকর্মীবৃন্দ।
মুফতি শারাফাত হুসাইনের প্রত্যক্ষ অংশগ্রহণে ফরিদপুর-১ আসনে ইসলামপন্থীদের গণজোয়ার ক্রমশ বেগবান হচ্ছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন।

এ জাতীয় আরো সংবাদ