সদস্য হোন
সদস্য হোন

বগুড়ায় যুব মজলিসের দায়িত্বশীল তারবিয়াহ মজলিস অনুষ্ঠিত

by arif

গতকাল ১১ জুন ২০২৫ ইং, বুধবার, সকাল ১০টা থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা ও থানা দায়িত্বশীলদের নিয়ে “তারবিয়াহ মজলিস” অনুষ্ঠিত হয়েছে। এতে গাইবান্ধা জেলার দায়িত্বশীলগণও অংশগ্রহণ করেন।
জেলা শাখা সভাপতি মাওলানা খাদিমুল ইসলামের সভাপতিত্বে উক্ত তারবিয়াহ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবিব, সমাজকল্যান বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন।
এসময় দুজন কর্মীকে সংগঠক ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ