সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখার কমিটি গঠন

by arif

তারিখ: ২৫ জুন ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখার দায়িত্বশীল সভা আজ (বুধবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শক্রমে মাওলানা জামিল আহমদকে সভাপতি এবং মাওলানা আলমগীরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, সহসভাপতি মাওলানা মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান মাহতাবী, বগুড়া জেলা শাখার নির্বাহী সভাপতি মুফতি মামুন রাহমানী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা তালহা মোকাররম প্রমুখ।
উক্ত সভায় গুরুদাসপুর পৌর শাখার একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।
সভাপতিত্ব করেন গুরুদাসপুর শাখার নবগঠিত সভাপতি মাওলানা জামিল আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর।
বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রমকে উপজেলায় শক্তিশালী করতে নবগঠিত কমিটির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ