সদস্য হোন
সদস্য হোন

বিজয়নগরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসানের ব্যাপক গণসংযোগ

by Saifullah

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর ও বিজয়নগর) আসনের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান। তিনি পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় রিকশা প্রতীকের পক্ষে দারে দারে গিয়ে জনসমর্থন কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুল মান্নান চৌধুরী, বিজয়নগর উপজেলা উপদেষ্টা সদস্য মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা সভাপতি হযরত মাওলানা আহমাদ হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কাজী জিয়াউর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ, হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক মোল্লা রায়হান উদ্দিন নাঈম, প্রচার সম্পাদক মাওলানা মুসা আল হাবিব, দপ্তর সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, পাহাড়পুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, সদস্য হাফেজ মোশারফ হোসাইন, তারেক খাদেমসহ অত্র এলাকার অসংখ্য নেতাকর্মী

এ জাতীয় আরো সংবাদ