সদস্য হোন
সদস্য হোন

মদিনায় আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যাল পরিদর্শনে মাওলানা মামুনুল হক

by Saifullah

গতকাল ৩০ মার্চ ২০২৫, সোমবার মদীনা ইসলামী ইউনিভার্সিটি-তে চলমান সপ্তাহব্যাপী আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। “مهرجان الثقافات و الشعوب” শীর্ষক এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের ৯০টিরও অধিক দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করেন।

উক্ত ফেস্টিভ্যালে বাংলাদেশের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সুন্দর ও সৃজনশীলভাবে উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

ফেস্টিভ্যালের বাংলাদেশ স্টল পরিদর্শনকালে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, “এটি একটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয় কালচারাল আয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য এটি একটি সুন্দর উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জানাই। তারা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন বিশ্বদরবারে উপস্থাপন করেছেন।”

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ব মুসলিম উম্মাহ ও বিভিন্ন জাতির মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বার্তা প্রেরক

আশরাফুল ইসলাম সাদ

প্রেস সচিব, আল্লামা মামুনুল হক

এ জাতীয় আরো সংবাদ