গতকাল ৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে আমিরে মজলিস শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক এই কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ৫৬ বছরে বাংলাদেশের যা উন্নয়ন হয়েছে, সব হলো জনসাধারণের পরিশ্রমের ফসল। এর মধ্যে সরকারের বিশেষ কোনো অবদান নেই। বাংলাদেশের মেহনতি মানুষ পরিশ্রম করে অর্থ উপার্জন করে সরকারকে কর প্রদান করেছে, বিগত সময়ের সরকারের সাথে সংশ্লিষ্টরা সেই অর্থ লুট করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশে এমন কিছু হবে না ইনশাল্লাহ। চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ সচেতন হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়।
সভাপতির বক্তব্যে নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন আশরাফী বলেন, আমি বিগত চার বছর কৃষ্ণ নগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমার এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। আমি সহিংসতা বন্ধ করে শান্তি স্থাপন করতে পেরেছি। আগামীতে আপনারা চাইলে পুরো নবীনগর উপজেলার মধ্যে শান্তি ও সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবো ইনশাল্লাহ।
এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আমিরে মজলিস জনতার সামনে মাওলানা আমজাদ হোসাইন আশরাফীর হাতে রিকশা প্রতিক তুলে দেন এবং নবীনগর উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।