৬
বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আজ বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম, ডিসি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈশ্বরদী অঞ্চলের রেল যোগাযোগ, যাত্রীসেবা এবং অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. পাবনা এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।
২. ঈশ্বরদী বাইপাস দিয়ে চলাচলকারী আপ-ডাউন সকল আন্তঃনগর ট্রেনের ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।
৩. ঈশ্বরদী বাইপাস থেকে ঈশ্বরদী জংশন পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা।
৪. ঈশ্বরদী বাইপাসে যাত্রাবিরতিকৃত ট্রেনগুলোর আসনসংখ্যা বৃদ্ধি করা।
৫. ঈশ্বরদী জংশন স্টেশনে অসুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য বিকল্প ও সহজ ব্যবস্থা গ্রহণ করা।
৬. ঈশ্বরদী থেকে সরাসরি অথবা কানেক্টেড জামালপুরগামী ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করা।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে ঈশ্বরদীসহ আশপাশের জেলার লাখো যাত্রীর ভোগান্তি কমবে এবং রেলসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উপস্থিত রেলওয়ে কর্মকর্তারা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মাদ আল আমীন ঈশ্বরদী, সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঈশ্বরদী উপজেলা শাখা এবং সহ-প্রচার সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, পাবনা জেলা।