৪
আজ ১৯ নভেম্বর মাদরীপুর জেলার সদর থানা, কালকিনি উপজেলা, রাজৈর উপজেলা শিবচর উপজেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী, নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশীদ , মাদারীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা সালমান ফরিদী প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের সাংগঠনিক অবস্থান ও দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা করেন।