৫
২৬ জুন ২০২৬, শুক্রবার | চট্টগ্রাম
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের দাওয়াতী মজলিস ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত।।
আজ শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব চট্টগ্রামের জিইসি মোড়স্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক দাওয়াতী মজলিস ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগরের সহ-সভাপতি মাওলানা ড. আহমদ হারুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রাশেদ ও নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল।
তিনি ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি-আদর্শ এবং সংগঠনের দাওয়াতী কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, প্রচার সম্পাদক জনাব জাহেদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারী বেলাল এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. শোয়াইব উল্লাহ প্রমুখ।
দাওয়াতী মজলিস শেষে সংগঠনের নীতি-আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি সহমত পোষণ করে বিভিন্ন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।
বার্তা প্রেরক:
মুহাম্মদ জাহেদ হাসান
সদস্য, মজলিস মিডিয়া নেটওয়ার্ক
চট্টগ্রাম।