সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার পুনর্গঠন সম্পন্ন

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীল বৈঠক আজ (২২ জুলাই) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৪১ সদস্যবিশিষ্ট যশোর জেলা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মাওলানা বেলায়েত হুসাইন-কে সভাপতি এবং মুফতী মাসুম বিল্লাহ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক দাওয়াত জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তাঁরা নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং যশোর জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

নব গঠিত কমিটির সকল সদস্য সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ