২
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মা মুনুল হক (দা.বা.)-এর বিরুদ্ধে কুৎসাপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানার উদ্যোগে আজ রাতে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর থানা সভাপতি মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের শালীনতা ও তথ্যভিত্তিক বক্তব্য প্রদান করা উচিত। ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য জাতির কাছে গ্রহণযোগ্য নয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য মাওলানা নাইমুল হক আজিজ, ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফি এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সংসদে প্রদত্ত আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
