আজ (২১মে) বাদ এশা, স্থানীয় একটি মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরা পূর্ব থানা শাখার কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুরশিদ সিদ্দিকী বলেন, একটি আদর্শিক সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি নেতাকর্মীদেরকে নিয়মতান্ত্রিক সাংগঠনিক চর্চা ও প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা নেয়ামতুল্লাহ আমিন দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করে বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্ব আমানতস্বরূপ। যার উপর যে দায়িত্ব অর্পিত হয়, তাকে আন্তরিকতা, জবাবদিহিতা ও ত্যাগের মানসিকতা নিয়ে তা আঞ্জাম দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন, নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসউদুর রহমান এবং যুব মজলিসের দায়িত্বশীল মাওলানা মাহমুদ হুজাইফা।
দায়িত্বশীল সভায় মাওলানা ফজলুল হক-কে সভাপতি, মুফতি আল আমিন সিরাজী-কে সিনিয়র সহ সভাপতি ও জনাব মাফিজুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উত্তর পূর্ব থানা কমিটি গঠন করা হয়।
