দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলী প্রশিক্ষন এই তিন লক্ষ্যে আয়োজিত (৩১ মে থেকে ০২ জুন’২৬ ঈ) তিনদিনব্যাপি এ সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর (সাবেক এমপি) মাওলানা এডভোকেট শাহিনুর রহমান পাশা চৌধুরী, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার নাজীমে তালীমাত মাওলানা শাহ্ মমশাদ আহমাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম।
তরবিয়তি সফরের সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন , বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয়উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালিম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি এন এ সিদ্দীক।
দোয়া পরিচালনা করেন সিলেট কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা আব্দুর রহমান ইউসুফ।
সফরে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, নামাজের আমলী মশক, ইজতেমায়ী ও খুসুসী দাওয়াত ও স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মসূচী পালিত হয়
