আজ ২ জুন ২০২৫, সোমবার—বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের অংশগ্রহণে একটি দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান এবং পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মহিউল ইসলাম।
প্রশিক্ষণ মজলিসে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি ওলিউল্লাহ মাহমুদ।
বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরিফ সাইদুর রহমান এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা রমিজ উদ্দিন এবং বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলগণ।
ইসলামী আন্দোলনের কর্মীবাহিনীকে আদর্শ ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে বাংলাদেশ খেলাফত মজলিস।
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
২৮২