আজ (১৫ জুন) বাদ এশা বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর পূর্ব (২৯, ৩১ ও ৩২ নং ওয়ার্ড নিয়ে গঠিত সাংগঠনিক থানা) কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর থানা সভাপতি মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন, শাইখুল হাদিস (রহ.)-এর কনিষ্ঠ সাহেবজাদা মাওলানা মাসরুরুল হক।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনসারুল হক, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মতিউর রহমান, মাওলানা সোহরাব হুসাইন, মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা সোহেল মোল্লা ও মাওলানা ইউসুফ হোসাইন।
সভায় মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।