৩৩
গতকাল রোববার (২৮ জুন) যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরুণা মাদরাসার নায়েবে সদর মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী, যুক্তরাজ্য সফররত সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, বিশিষ্ট মিডিয়াব্যক্তিত্ব ও সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, সহ-সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ-সভাপতি মাওলানা শায়খ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন এবং নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন প্রমুখ।
সভায় যুক্তরাজ্য শাখার সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।
গৃহীত পরিকল্পনার মধ্যে রয়েছে— লন্ডন, বার্মিংহাম ও লিডস—এই তিনটি জোনে শাখার দায়িত্বশীলদের নিয়ে তারবিয়াতী মাহফিলের আয়োজন; সকল শাখার জনশক্তিদের নিয়ে শিক্ষা সফরের ব্যবস্থা; কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরতে বিভিন্ন শাখা ও শহরে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন; এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লন্ডনে একটি সমাবেশের আয়োজন।
পরিশেষে দুয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাহী সভা সমাপ্ত ঘোষণা করা হয়।