সদস্য হোন
সদস্য হোন

চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর ও জেলা মজলিসে শুরার অধিবেশন গত শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে এবং মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মেহমান ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

অধিবেশনে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন থানা-উপজেলা শাখার দায়িত্বশীলরা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ