সদস্য হোন
সদস্য হোন

বিকেএম মানিকগঞ্জ জেলা শাখার শুরার অধিবেশন অনুষ্ঠিত

by Saifullah
আজ (১৬ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার মজলিসে শুরার অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
শুরা অধিবেশনে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে দায়িত্ব বণ্টনে আংশিক পরিবর্তনের সিদ্ধান্তও গৃহীত হয়।
নেতৃবৃন্দ সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ