৯
ফুলপুর (ময়মনসিংহ), ১৬ জুলাই: জুলাই দিবস উপলক্ষে সারাদেশে শহীদদের কবর জিয়ারতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার জুলাই শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলার সহ-সভাপতি ও রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, জেলা শাখার সহ-বায়তুল মাল সম্পাদক হাফেজ আলমগীর হুসাইন,রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা মুশফিকুর রহমান, শ্রমিক মজলিস ফুলপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মুহাম্মাদ নাজমুল হক ও রহিমগঞ্জ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার, গণমানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগ, আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায় এবং মানবকল্যাণের পথে চলতে অনুপ্রাণিত করবে।