সদস্য হোন
সদস্য হোন

ফুলপুরে খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার ত্রৈমাসিক তরবিয়তি সফর অনুষ্ঠিত

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ফুলপুর উপজেলার গোদারিয়া মাদ্রাসায় ত্রৈমাসিক তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে। সফরে জেলা শাখার দায়িত্বশীলদের অংশগ্রহণে দাওয়াত, সাংগঠনিক ও আমলী প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, নামাজের আমলী মশক এবং স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সমাপনী বক্তব্যে জেলা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম ধারাবাহিক তরবিয়ত, আত্মশুদ্ধি ও সাংগঠনিক শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে অর্জিত প্রশিক্ষণ ব্যক্তি জীবন ও সাংগঠনিক কার্যক্রমে বাস্তবায়নের আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ