৩২
২ আগস্ট ২০২৬, রবিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আমীরে মজলিসের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পল্টন এলাকার একদল প্রতিশ্রুতিশীল আলেম ও বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি-আদর্শের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে আমীরে মজলিস মাওলানা মামুনুল হক-এর হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এ সময় নবাগতরা আমীরে মজলিসকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সদস্যপদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
– মজলিস মিডিয়া সেল