৪
আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নির্বাচিত কর্মীদের নিয়ে পল্টন দারুল খিলাফাহ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান প্রমুখ।
