৪
আগামী ২০ নভেম্বর শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
কেন্দ্রীয় সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি। এ উপলক্ষে গত মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সম্মেলনের সার্বিক আয়োজন, বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। তিনি কেন্দ্রীয় সম্মেলনের সার্বিক আয়োজন ও বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্বশীলদের পড়ালেখায় অগ্রসর হতে হবে, সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে এবং ত্যাগের মানসিকতা লালন করতে হবে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা কামাল উদ্দীন।
বৈঠকে আগামী ২০ নভেম্বরের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সম্মেলনের সার্বিক প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন দিক এবং সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সম্মেলন বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও সাংগঠনিক সমন্বয়ের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
