সদস্য হোন
সদস্য হোন

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিমের মতবিনিময়

by Saifullah
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিম।
আজ ৪ নভেম্বর নরসিংদী জেলার মনোহরদী উপজেলা, বেলাবো উপজেলা, রায়পুরা পুর্ব ও পশ্চিম থানা শাখার দায়িত্বশীলদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং নরসিংদী জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের সাংগঠনিক অবস্থান ও দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা করেন

এ জাতীয় আরো সংবাদ