১৯৩
মাওলানা আব্দুস শহীদকে সভাপতি ও মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিসের ২১ সদস্যবিশিষ্ট কেলাং স্টেট শাখা কমিটি গঠন।।
মালয়েশিয়ার কেলাং অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। শনিবার (২৪ অক্টোবর ) বাদ মাগরিব অনুষ্ঠিত এ সমাবেশে বহু প্রবাসী সংগঠনটিতে যোগ দেন।
একই সময় দায়িত্বশীলদের মতবিনিময় সভায় মাওলানা আব্দুস শহীদকে সভাপতি ও মো. হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের কেলাং স্টেট শাখা কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ও নতুন সদস্যদের যোগদান সংগঠনের মালয়েশিয়ায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সভায় প্রবাসীদের মধ্যে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় শাখার সভাপতি মুফতি তাকি উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারসহ স্থানীয় দায়িত্বশীলরা।
দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির মাধ্যমে কেলাং অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আল্লামা মামুনুল হক গত ২২ অক্টোবর মালয়েশিয়া সফরে যান। সফর শেষে আগামী ২৬ অক্টোবর রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
