১১৯
সাংগঠনিক কার্যক্রম কে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে নভেম্বর ২০২৬ কে দাওয়াতী মাস ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লন্ডনে দাওয়াতী মাসের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার) ২ নভেম্বর পূর্ব লন্ডনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন লন্ডন মহানগর শাখার সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, প্রমূখ।
সভায় দাওয়াতী মাসে ব্যাপক দাওয়াতী কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।টার্গেটকৃত ব্যাক্তিগত ও গ্রুপ ভিত্তিক দাওয়াত পরিচালনা করে লন্ডনে ব্যাপক নতুন সদস্য সংগ্রহের পরিকল্পনা করা হয়।