সদস্য হোন
সদস্য হোন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গভীর শোক

by Saifullah
নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং বিপুলসংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।
আজ (২৭ আগস্ট ২০২৬) বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একই সঙ্গে শত শত পর্যটকসহ বিপুলসংখ্যক মানুষের নিখোঁজ থাকার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এই কঠিন সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।
তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও জীবিত উদ্ধারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি নেপাল সরকার, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে নিখোঁজ বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সমন্বিত উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানান।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ