সদস্য হোন
সদস্য হোন

প্রশিক্ষণ সভা

নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by Saifullah

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ খেলাফত মজলিস নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ সভায় শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাকী এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু নাসির এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান।

সভায় বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, নিয়মিত কাজ, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এতে বিপুল সংখ্যক জনশক্তি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কার্যক্রম শেষে বাছাইকৃত ৩০ জন সদস্যকে সংগঠনের কর্মী হিসেবে ঘোষণা করা হয়।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ