বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলা ও মহানগর শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯:৩০ মিনিট থেকে দুপুর ১:০০টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডস্থ নন্দনপুর মাদ্রাসায় এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা অলিউল্লাহ এবং পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ।
প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা ইমাম হোসাইনসহ জেলা ও মহানগরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। প্রশিক্ষণ সভায় জেলা ও মহানগরের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
